বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২০

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু


করোনার ভাইরাসের হটস্পট কুমিল্লায়  গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।  আর হাসপাতালটিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।  

বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৬ জন।  এদের মাঝে ৫০ জন করোনা পজেটিভ এবং ৭৬ জন করোনা উপসর্গ।  ৫০ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩৮ জন পুরুষ ও ১২ জন নারী। নিবিড় পরিচর্যায় ( আইসিউ )  করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৫ জন পুরুষ ও ১ জন মহিলা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে  এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে,  গতকাল নমুনা পাঠানো হয়েছে ৪৪টি আর পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১৯২টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৯ জনের। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২১ জন।

জেলায় এই  পর্যন্ত করোনা  পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২৮ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ৮১৪ জন।  এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৩৩ জন। সর্ব মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২২ হাজার ৮৫৯টি। সর্ব মোট রির্পোট প্রাপ্তি ২২ হাজার ৭৭৩টি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১