বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০২০

পরিবারসহ সিরাজগঞ্জের পুলিশ সুপার করোনায় আক্রান্ত


সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার তার শরীরে করোনা পজিটিভ এসেছে। আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুত আরোগ্যলাভের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম. হুমাযুন কবীর জানান, পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবি, ব্যাংকার, পোষ্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবিসহ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ১০ ব্যাক্তি মারাও গেছেন। সুস্থ হয়েছেন ২৪৩ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১