বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

চাঁদপুরে আরো ৪০ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৬৭


চাঁদপুরে শুক্রবার আরো ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪২২জন।

নতুনের কোভিড রোগীদের মধ্যে চাঁদপুর সদরের ২০ জন, হাইমচরের ৪ জন, মতলব দক্ষিণের ৬ জন, ফরিদগঞ্জের ৫ জন, হাজীগঞ্জের ১ জন ও শাহরাস্তির ৪ জন রয়েছেন।

এ ছাড়াও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শুক্রবার ২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৮৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪২২ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৪৩ জন, ফরিদগঞ্জে ১৭১ জন, মতলব দক্ষিণে ১৬৫ জন, শাহরাস্তিতে ১৪৫ জন, হাজীগঞ্জে ১৩৫ জন, হাইমচরে ১১০ জন, মতলব উত্তরে ৯৪ জন ও কচুয়ায় ৫৯ জন।

জেলায় মোট ৬৭ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১