আপডেট : ১৭ July ২০২০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই, কিশোরগঞ্জের মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাষ্ট্রপতি আবদুল হামিদের সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের ২ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয় এবং পরে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ জুলাই তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১