বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

করোনায় আরো ৫১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩৪


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আরও ৩ হাজার ৩৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জন। আর মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নতুন করে মারা যাওয়া ৫১ জনের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১১ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২১ শতাংশ।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬ হাজার ৭৫১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮০ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১