বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

কুমেক হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু


গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজেটিভ ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এদের মাঝে দু’জন পুরুষ ও দু’জন নারী। দু’জন নারীর মাঝে একজন করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে করোনা

পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৪ জন। এদের মাঝে ৫৭ জন করোনা পজেটিভ এবং ৬৮ জন করোনা উপসর্গ। ৫৭ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩৮ জন পুরুষ ও ১৯ জন মহিলা। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৮ জন পুরুষ ও ১ জন নারী। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৮ জন পুরুষ ও ২০ জন নারী।

এ দিকে গতকাল করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ৬৭ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৪ হাজার ৭৬৫ জন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২৮ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৭১২ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১