বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২০

টাঙ্গাইল-৮ আস‌নের এম‌পি জোয়াহেরুল ইসলাম ক‌রোনায় আক্রান্ত


টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়া হয়ে‌ছে বলে জানা গে‌ছে। 

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পার্সন এবং চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা সাংবা‌দিক‌দের জানান, গত ১৪ জুলাই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার (১৬ জুলাই) তার করোনা শনাক্ত হয়।
গত ক‌য়েক‌দিন যাবত তি‌নি জ্বর ও কা‌শি‌তে ভুগ‌ছি‌লেন। 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১