আপডেট : ১৫ July ২০২০
টাঙ্গাইলের ভূঞাপুরে ভূঞাপুর পৌরসভার রোলার চালক শফিকুল ইসলাম শফিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলের নিহাদ (২৫)। সে পৌর এলাকার টেপিবাড়ি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা । বুধবার সকালে বাড়ি থেকে তাড়াই বাজারে যাওয়ার পথে পলশিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত শফিকুল ও তার ছেলে নিহাদ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলার তাড়াই বাজারে যাচ্ছিল, পথিমধ্যে মোটরসাইকেলের সামনে দিয়ে কুকুর দৌড় দিলে গেছের সঙ্গে ধাক্কা খেলে সাথে সাথেই মারা যায় শফিকুল। আহত হয় তার ছেলে নিহাদ। পরে আহত নিহাদকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের সদর হাসপাতালে রেফার্ড করেন। পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ জানান, শফিকুল আমার পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত ছিল। তার ছেলেও আহত হয়েছে। তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। আমরা তার পরিবারের পাশে থাকবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১