আপডেট : ১৫ July ২০২০
নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীর খোদাদিলা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর থানা ও রায়পুরা থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আমিরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রিয়াজ উদ্দিন জানায়, ৯৯৯- এ কল করে এক ব্যক্তি জানায়, মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই । লাশটি তখন নরসিংদী সদর থানার সীমানার ভেতর অবস্থান করছিল। তারপর খবর দেয় নরসিংদী সদর থানার পুলিশকে। পরে দুই থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানায়, নিহত ওই যুবকের পরনে ছিল থ্রি কোয়াটার প্যান্ট। তবে শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১