বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০২০

পূর্বধলায় কিশোর সোলেমান হত্যা মামলায় এক কিশোর গ্রেপ্তার 

নিহত কিশোর সোলেমান হক প্রতিনিধির পাঠানো ছবি


নেত্রকোণার পূর্বধলায় কিশোর শাহ মো. সোলেমান হক (১৩) হত্যা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার মেঘশিমূল হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকের চেয়ারে বসাকে কেন্দ্র করে ছয় ছাত্র মিলে সোলেমানকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় প্রথমে পূর্বধলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত সোলেমান উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের শাহ মোহাম্মদ এনামুল হকের ছেলে। এ বিষয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হলে পূর্বধলা থানা পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১