আপডেট : ১৪ July ২০২০
করোনা জয় করে কর্মস্থল থানায় ফিরেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এএসআই আরিফুল মাওলা। গত ১৫ জুন তার করোনা পজিটিভ আসে। সেই থেকে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার দুপুরে এএসআই আরিফুল মাওলাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও সেকেন্ড অফিসার এসআই নাছির উদ্দিনসহ অন্যান্য অফিসাররা। এ সময় চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। করোনা জয়ী এএসআই আরিফুল মাওলা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে আতংকিত হওয়া যাবে না। সুরক্ষা পেতে সচেতন হওয়া জরুরি। সচেতনতা অবলম্ভন করে আইসোলেশনের নিয়ম মেনে চললে দ্রুত এ ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১