বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২০

কলমাকান্দায় এক সিনিয়র নার্স করোনা আক্রান্ত


নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় এক সিনিয়র নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার  খবর পাওয়া গেছে । তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য বিভাগ ওই নার্সের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আজ শনিবার সন্ধ্যায় ওই নার্সের করোনা ভাইরাসে শনাক্ত নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন ।

ডা. মুহাম্মদ আল মামুন জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে থাকা ৩৫ বছর বয়সী লিপি আক্তার নামে এক সিনিয়র নার্স । তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ওই সিনিয়র নার্স ও তার স্বামী মো. শরিফুল ইসলাম তাদের দু,জনের নমুনা গত বৃহস্পতিবার  (৯ জুলাই) সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ শনিবার সন্ধ্যায় সিনিয়র নার্সের সংগৃহীত নমুনার রিপোর্টে করোনা পজিটিভ আসে। তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১