আপডেট : ০৮ July ২০২০
বিশ্বে করোনা মহামারি পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েই চলছে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৫৩৫ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৬৭৮ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৬ লাখ ৬৮ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ৬৬ হাজার ৭৪১ জন। এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জন বরোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২০ হাজারেরও বেশি মানুষের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫৫ জনের। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় সংক্রমণ। পর বিশ্বব্যাপী রোগটি ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ অবস্থার প্রেক্ষিতে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১