আপডেট : ০৮ July ২০২০
পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫৫) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার সূর্য্যমণি গ্রামের জলিল হাওলাদারের ছেলে। পাশের উপজেলা দশমিনার উচ্চমান পরিবার কল্যান সহকারী পদে কর্মরত ছিলেন তিনি। সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকেসা) বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে তিনি ওই দিন সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হবে এবং তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১