আপডেট : ০৩ July ২০২০
টাঙ্গাইলের সখীপুরে "প্রতিমা বংকী পাবলিক লাইব্রেরী" উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার প্রতিমা বংকী বাজারে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ লাইব্রেবীর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে পরিসংখ্যান অফিসার জয়নুল আবেদীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, প্রতিমা বংকী ডিগ্রি মাদরাসার প্রভাষক আবদুস ছালাম, তরুণ কথা সাহিত্যিক নূর মুহাম্মদ সিরাজী, ইউপি সদস্য আলতাব হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাদাৎ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম মুক্তা প্রমুখ বক্তব্য দেন। পরে প্রতিমা বংকী ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুস সাত্তার দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাকিব আল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১