আপডেট : ২৯ June ২০২০
নেত্রকোণার পূর্বধলায় কড়া জাল দিয়ে মাছ ধরতে গিয়ে আকাশ মিয়া (২১) নামে একজন ব্যক্তি ডুবন্ত পাড় ভেঙ্গে নদীতে পড়ে নিখোঁজের খবর পাওয়া গেছে। রোববার উপজেলার ধলামূলগাও ই্উনিয়নের দেবকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটেছে। নিখোঁজ আকাশ মিয়া গন্ডারের গ্রামের জয়নাল আবেদীন রউফ মিয়ার ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক দিনের বারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জারিয়া কংস নদীর চারপাশ পানিতে ডুবে গেছে। এই ডুবন্ত অবস্থায় আকাশ কড়া জাল দিয়ে মাছ ধরছিল। এই অবস্থায় অন্য নৌকা থেকে বৈঠা আনতে গিয়ে ডুবন্ত পাড় ভেঙ্গে নদীতে পড়ে সে নিখোঁজ হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১