আপডেট : ২৮ June ২০২০
নেত্রকোণার পূর্বধলা আগিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোঃ আঃ গনি স্যার (৬৫) আর নেই। আজ রোববার ভোর রাতে (ফজরের পর) তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটী নয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজীউন)। তিনি কয়েক দিন ধরে জ্বর, সর্দ্দি, কাশিসহ নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা রোববার দুপুর ২.৩০ মিনিটে নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষার্থীসহ সকলের কাছে গনি স্যার হিসেবেই প্রিয় ছিলেন। এদিকে, প্রিয় ও শ্রদ্ধেয় গনি স্যারের মৃত্যুতে গভীর শোক, তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১