আপডেট : ২৮ June ২০২০
কুমিল্লায় নতুন করে ৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছে তিন হাজার ৭৪ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার দেবিদ্বারে ১৪,মনোহরগঞ্জে ছয়জন,হোমনায় ২১জন,দাউদকান্দিতে ১২জন ,চান্দিনায় নয়জন,তিতাসে আটজন,লাকসামে চারজন ও চৌদ্দগ্রামে ছয়জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় ৮১ জন সুস্থসহ এ পর্যন্ত এক হাজার ২৭২ জন সুস্থ হয়েছেন। এ সময়ে লাকসামে একজনসহ মোট ৮৮ জন মারা গেছেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত জেলা থেকে ১৮হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ১৪৯জনের। শনিবার কুমিল্লা নগরীতে ৪১জন,তিতাসে ২০জন,দেবিদ্বারে ১২জন ও মনোহরগঞ্জে আটজনসহ ৮১জন সুস্থ হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১