আপডেট : ২৬ June ২০২০
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মাঝে দু’জন পুরুষ ও দু’জন মহিলা। এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০৯ জন। এদের মধ্যে পজেটিভ ১৪ জন উপসর্গে রয়েছে ৯৫ জন। বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছে ১১৪জন। এদের মধ্যে করোনা পজেটিভ নিয়ে ৪২ তজন করোনা উপসর্গ নিয়ে ৭২ জন এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, গতকাল পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ১৭ হাজার ৭২৮ জনের । গতকাল সন্ধ্যা পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৫ হাজার ৯৫০ জনের। সিভিল সার্জন অফিসের রির্পোট অনুসারে সর্বমোট করোনা পজেটিভ ২ হাজার ৯৯৪ জন। গতকাল সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৫১ জন। মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১ হাজার ১৯১ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১