বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২০

তাড়াশের চিকিৎসক সাইফুল ইসলাম করোনায় মৃত্যু


স্বাধীনতার পর প্রথম সিরাজগঞ্জের তাড়াশে এমবিবিএস পাস করা ডা. সাইফুল ইসলাম মজনু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ডা.সাইফুল ইসলাম মজনু উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের মৃত. বাহাউদ্দীন মাস্টারের ছেলে ও ঢাকায় মেডিনোভা ডায়াগনস্টিক ও আল মানার হসপিটালের ডায়াবেটিস চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক সুত্রে জানা যায়, ঢাকায় মেডিনোভা ডায়াগনস্টিক ও আল মানার হসপিটাল ডায়াবেটিস চিকিৎসক হিসাবে কর্মরত অবস্থায় করোনা রোগীর সংস্পর্শে তিনি করোনা আক্রান্ত হন। পরে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসলোশনে ভর্তি হয়। প্রথমে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বুধবার তার করোনা নেগেটিভ আসে। কিন্ত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে গতকাল বৃহস্পতিবার ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ডা. সাইফুল ইসলাম মজনু ১৯৭২ সালে তাড়াশ উপজেলার প্রথম এমবিবিএস শিক্ষার্থী হিসেবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে পড়ালেখা শেষ করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন রেজিস্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে সৌদিতে চলে যান। দীর্ঘ ২০ বছর পর দেশে ফিরে তিনি ঢাকার মেডিনোভা হাসপাতালের ধানমন্ডি শাখায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকার আল মানারাত হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি ছিলেন। ঢাকাস্থ তাড়াশ সমিতি সাধারণ সম্পাদক মির্জা আজিম হায়দার বলেন ,তিনি ছিলেন তাড়াশ সমিতি ঢাকা’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং আলমার হাসপাতাল এবং মেডিনোভা হাসপাতালে কর্মরত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১