আপডেট : ২৫ June ২০২০
নোয়াখালীর সেনবাগের স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজে ও বীজবাগ এন কে উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজসহ বিভিন্ন ধরনের গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা শহিদুল আলম জসিম, প্রফেসর রবিউল হাসান, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি এয়াকুব মামুন, আল আমিন ও মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম নোভেল, মোহাম্মদ আলী রুবেল, সাইফুল ইসলাম সামির, বালিয়াকান্দী ডিগ্রি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুলাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলাম আমান, সাধারণ সম্পাদক আসিফ আকবর, রিয়াদ মিয়াজি, আজিম উদ্দিন বাবু, জাবেদ, রতন, মিজানুর রহমান মিশু, আবদুল আজিজ, মাসুদ, জয়, ফয়েজ আহমেদ তুহিন, ফাহিম, ফারুক রিগান, আরিফ হোসেন ফারহান ও আরমান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১