বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২০

নরসিংদীর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকসহ ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত, ব্যাংক বন্ধ ঘোষণা


নরসিংদীর ইসলামী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকসহ উর্দ্ধতন পাঁচ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। সংস্পর্শে আসা আরো ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় করোনা সংক্রমন রোধ এবং গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত শহরের বাজারের ব্যাংকের শাখাটি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃস্পতিবার দুুপুরে জেলা করোনাভাইরাস কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শাহআলম মিয়া ব্যাংকটিকে বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।

জেলা করোনাভাইরাস কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শাহআলম মিয়া বলেন, শহরের বাজারের ইসলামী ব্যাংক শাখার ৪৩ কর্মকর্তা ও ৩৫ কর্মচারীর মধ্যে ব্যবস্থাপকসহ পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন । এছাড়া ব্যাংকটির আরো ১৫ কর্মকর্তা কর্মচারী হোম কোয়ারেনটাইনে রয়েছেন। আরো ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ কারণে ওই শাখার গ্রাহকসহ কমর্রত সবার সুরক্ষা ও করোনা সংক্রমণ ঝুঁকিরোধে স্বাস্থ্য বিভাগের পরামর্শে ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে

এ শাখাটি বন্ধ থাকাকালে ইসলামী ব্যাংক মাধবদী শাখা, পাঁচদোনা শাখা ও ভেলানগর শাখা থেকে গ্রাহকরা সেবা নিতে পারবেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সকালেই হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা বিবেচনায় চিকিৎসকরা ঢাকায় নেয়ায় পরামর্শ দিলেও তাকে নেয়া সম্ভব হয়নি।

এ পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭১ জন রোগী। যার মধ্যে মৃত্যুবরন করেছেন ২৭ জন। এ পর্যন্ত ৬৭৮৪ জনের পাঠানো নমুনার মধ্যে পাওয়া ৫৯৫২ টির ফলাফলের মধ্যে শনাক্ত হলেন ১২৭১ জন করোনা রোগী। ৮০২ জন আইসোলেশন মুক্ত হলেও প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রয়েছেন আরো ৪৪২ জন রোগী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১