বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২০

চাঁদপুরে নতুন করে ৭ উপজেলায় ১৭ জনের করোনা শনাক্ত


চাঁদপুর জেলায় নতুন করে সাত উপজেলায় আরও ১৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ১৭ জনসহ জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। সুস্থ হয়েছেন ১৮৪ জন। উপসর্গ নিয়ে জেলায় মৃত্যু অব্যাহত। বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার মতলব দক্ষিণ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৫১ টি। এর মধ্যে ১৭টি পজিটিভ এবং ১৩৪টি নেগেটিভ। শনাক্ত হওয়া নতুন ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪, হাইমচর ৪, মতলব উত্তর ৩, কচুয়া ১, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ১, শাহরাস্তিতে ২ জন।

আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৬৯, হাইমচরে ৪০, মতলব উত্তরে ৩৬, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জ ৬৫, হাজীগঞ্জ ৬৮, কচুয়া ৩০ ও শাহরাস্তিতে ৮৭জন।

এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেছেন ৪৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১