বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০২০

সেনবাগে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাবেক মেম্বার আবদুল গোফরান মারা গেছেন


নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি  ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল গোফরান (৭০) নোয়াখালী কারাগারে মারা গেছেন। 

বৃহস্পতিবার  রাতে তার  বুকের ব্যাথা অনুভুত হলে তাকে কারা কতৃপক্ষ দ্রুত নোয়াখালী  জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

আবদুল গোফরান সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউপির ৯ নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার  ও ওই  গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

জানাগেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে গত ১ জুন পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের  গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হওয়ার ঘটনায় সেনবাগ থানায় দায়ের করা মামলায় পুলিশ সাবেক ওয়ার্ড মেম্বার আবদুল গোফরানকে (৭০) গ্রেপ্তার করে নোয়াখালী কারাগারে পাঠায়। এরপর বৃহস্পতিবার রাতে সে কারাগারে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল বাতেন মৃধা। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১