বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

মেলান্দহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


জামালপুরের মেলান্দহে এক যুবক ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১ টা সময় এঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহত ওই যুবক ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এসিএস বাজার এলাকার মো. শাহা দুলার ছেলে মোঃ ফরিদ মিয়া (২৫)। 

বাবুল ও নাজমুল ইসলাম জানান, অনেক দিন আগে থেকেই তাদের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো। গতকাল ফরিদ তার শ্বশুর বাড়ি যায়। সেখান থেকে ফিরে ওই দিন বিকেল বেলা। পরের দিন সকালেই আরমা শুনতে সে ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে। 

চর সগুনা এলাকার ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে আমি চেয়ারম্যানসহ গিয়েছিলাম। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১