বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার


নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী শহরের বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পলাশ উপজেলার গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (২০) ও সদর থানার ইউএমসি পুরাতন কলোনী এলাকার রুস্তম আলীর ছেলে মো: মাছুম (২০)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার উপ পরিদর্শক এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বানিয়াছল মহল্লায় অভিযান চালায়। এসময় বানিয়াছল এলাকার বালুর মাঠের পশ্চিম পার্শ্ব হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল হতে দেশীয় অস্ত্র একটি ষ্টীলের বাটযুক্ত চাপাতি ও একটি প্লাস্টিকের কাভারযুক্ত স্টীলের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়ার সমন্বয়ক রুপম কুমার সরকার পিপিএম বলেন,গ্রেপ্তারকৃতরা তাদের দলীয় অপর ডাকাতদের সাথে সমবেত হয়ে সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১