বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক 


গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা  ডাকাত  দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে পৌরশহরের বেতঝুড়ি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।    

আটককৃতরা হলেন- উপজেলার গিলারচালা গ্রামের জিন্নত আলীর ছেলে রাকিব হাসান (২০ ) ও ময়মনসিংহের পাগলা থানার বাড়িয়া গ্রামের আনিস মিয়ার ছেলে ফুরকান উদ্দীন (২০)। 

শ্রীপুর মডেল থানার এস আই মনিরুজ্জামান জানান, বেতঝুড়ি গ্রামের ব্রিজ পাড়ে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দেশিয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময়  তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের আটকেও অভিযান চলছে। 

তিনি আরো জানান এ সময়  তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি  চাপাতি, একটি রড কাটার মেশিন ও মোবাইল  ফোন উদ্ধার করা হয়। মামলাা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১