আপডেট : ২৪ June ২০২০
নেত্রকোনার দুর্গাপুরে ডোবার পানিতে পড়ে শান্ত নামে ৮ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাকজোড়ার ইউনিয়নের নগর সিংহা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই একটি ডোবায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শান্ত । পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্দেহবশত ডোবায় মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে অচেতন অবস্থায় শান্তকে খুঁজে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে । এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১