আপডেট : ২৪ June ২০২০
চাঁদপুর জেলায় আরও ৩২ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগি বেড়ে দাঁড়িয়েছে ৬৫২জনে। নতুন দুইজন মৃতসহ জেলায় বর্তমান মৃত্যু সংখ্যা ৪৯জন। মৃত দুই জনের মধ্যে একজন চাঁদপুর সদরের এবং আরেকজন শাহরাস্তি উপজেলার। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৬৯টি। এর মধ্যে পজিটিভ ৩২টি এবং নেগেটিভ ৩৭টি। নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৩জন, শাহরাস্তি ১৭জন ও হাইমচরে ২জন। আক্রান্ত ৬৪৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৬৪, হাইমচরে ৩৬, মতলব উত্তর ৩৩, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জে ৬৩, হাজীগঞ্জ ৬৬, কচুয়া ২৯ ও শাহরাস্তিতে ৮৪জন। চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৯জন। (চাঁদপুর সদরে ১৩, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জ ১৪, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৫, মতলব দক্ষিণ ২জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১