বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদকের মৃত্যুতে ফুলপুর সাংবাদিক মহলের শোক


বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক কবি মাশুক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ময়মনসিংহের ফুলপুরের সাংবাদিক মহল।

এক যৌথ বিবৃতিতে সাংবাদিকরা কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

বিবৃতিদাতারা হলেন- হুমায়ূন কবীর মুকুল (নিউ নেশন ও সম্পাদক,  সাপ্তাহিক ফুলপুর), নুরুল আমিন ( সংবাদ), খলিলুর রহমান (আমাদের সময়), এস এ ফারুক (স্টাফ রিপোর্টার, খোলা কাগজ), রফিকুল ইসলাম (ভোরের কাগজ ও এশিয়ান এজ), এটিএম রবিউল করিম (খোলা কাগজ ও নিউ এজ),  মোস্তফা খান ( কালের কণ্ঠ), এম এ মান্নান (বাংলাদেশের খবর),  আব্দুস সাত্তার (দিনকাল), সিদ্দিকুল হাসান (সাপ্তাহিক ফুলপুর), সাইফুল ইসলাম বাবুল (আমার সংবাদ), আব্দুর রাজ্জাক ফারুকী, সাইদুল ইসলাম মোবারকী, সাখাওয়াত হোসেন (বাংলাদেশ সময়), ইয়াকুব আলী (বিজনেস বাংলাদেশ),  ইমাম হোসেন (আমার বার্তা), রাকিবুল ইসলাম মাহফুজ (কালের আলো), কামরুল ইসলাম খান (নতুন সন্ধানে),  নাজমুল হক পারভেজ (ঢাকা রিপোর্ট) প্রমুখ। 

উল্লেখ্য, মাশুক চৌধুরী নিউ মোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। =


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১