বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

কলমাকান্দায় বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে প্রাণ গেল যুবলীগ নেতার


নেত্রকোণার কমলাকান্দায় বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক যুবলীগ নেতা মারা গেছে ।

আজ বুধবার সকালে  উপজেলার রংছাতি  গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর  রাজ্জাক ওই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। সে উপজেলার রংছাতি ইউনিয়নের ৪নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম উঠে রাজ্জাকের  নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে তার সংযোগ দিতে গিয়ে বিদুৎতায়িত হন। পরে তার স্ত্রী ঘরে ঢুকে দেখে রাজ্জাক মাটিতে পড়ে আছে। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিদ্যুৎস্পষ্টে যুবলীগ নেতা রাজ্জাকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১