বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা


নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন প্লাবন সরকার (৩০) এক যুবক । বুধবার ভোরে পৌর শহরের উত্তর পাড়ায় তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি ।

নিহত এই যুবক উত্তর পাড়া গ্রামের অজিত সরকারের ছেলে । সে স্থানীয় ধান মহলে ধানের আরতের ব্যবসায় করতেন ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বুধবার রাতেও বাড়ি ফেরেন প্লাবন । ভোরে কাউকে কিছু না বলেই ঘরের বাইরে আম ও কাঁঠাল গাছের মাঝে বাঁশ বেঁধে ওই বাসে নিজের কোমরের বেল্ট গলায় পিছিয়ে আত্মহত্যা করেন প্লাবন। মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ত্রী সোমা ও পরিবারের সকলের কাছে মাফ চেয়ে একটি পোষ্টও করেন তিনি ।

এদিকে তার এই মৃত্যুতে ভেঙ্গে পড়েছে পুরো পরিবারসহ বন্ধুরাও । কেউ জানে না আসলে কি কারনে সে এরকম একটি পদক্ষেপ নিতে বাধ্য হলেন । বন্ধুদের দাবি একটু রাগী থাকায় হুট করেই যেকোন সিদ্ধান্ত নিয়ে ফেললো সে । হয়তো মানসিক চাপে পড়েই আত্মহত্যার মতো পথ বেছে নিতেও পিছপা হয়নি প্লাবন ।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে । আর দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১