বাংলাদেশের খবর

আপডেট : ২৪ June ২০২০

নারায়ণগঞ্জের ১৯ এলাকা ‘রেড জোন’


নারায়ণগঞ্জ জেলার ১৯ এলাকাকে করোনাভাইরাসের সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রেড জোন চিহ্নিত করার পর মঙ্গলবার এসব এলাকায় পরবর্তী করণীয় জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

রেড জোন চিহ্নিত এলাকাগুলো হলো- নারায়ণগঞ্জ সিটির সাতটি ওয়ার্ড, সদর উপজেলার দুটি, বন্দরের একটি, সোনারগাঁয়ের দুটি, আড়াইহাজারের তিনটি ও রূপগঞ্জ উপজেলার চারটি ওয়ার্ড।

এ বিষয়ে জেলা করোনাবিষয়ক কমিটির ফোকাল পারসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, জেলার ১৯টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোনো ওয়ার্ডকেই সম্পূর্ণভাবে রেড জোন করা হয়নি। আমরা বিভিন্ন ওয়ার্ডের যেসব এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বেশি, সেগুলোকে চিহ্নিত করেছি। স্বাস্থ্য অধিদফতর থেকে পরবর্তী নির্দেশনা এলেই সেগুলোকে লকডাউন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১