বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২০

শরণখোলায় সিমেন্ট বোঝাই নছিমনের ধাক্কায় ভ্যান চালক নিহত


বাগেরহাটের শরণখোলায় সিমেন্ট বোঝাই নছিমনের ধাক্কায় আলী আকবর (২৩) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়েন্দা কদমতলা হুলা বাজার এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে ।

নিহত আলী আকবর উপজেলার রায়েন্দা বাজারের শেরেবাংলা স্কুল এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে ।

শরণখোলা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে রায়েন্দা থেকে একটি ইঞ্জিন চালিত নছিমনে দেড়টন সিমেন্ট বোঝাই করে তাফালবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। নছিমনটি কদমতলা হুলা বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা আলী আকবরের অটোভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে আলী আকবর গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা নিতে বলেন। কিন্তু খুলনা নেওয়ার আগেই পথিমধ্যে আলী আকবর মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১