আপডেট : ২৩ June ২০২০
সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ও সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিউর রহমান (৬৫) মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে নিজ বাড়ি উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার নিজ বাড়ির দরজায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১