বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২০

তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে রাহাত (২) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

মঙ্গলবার (২৩জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, ওই শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুমান খান মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১