বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০২০

ডা. রকিব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে তাড়াশে মানববন্ধন


খুলনার রাইসা ক্লিনিকের মালিক, বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন করেছে সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনের সভাপত্বিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনের ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানানো হয়।

মানবন্ধন শেষে ২ মিনিট নিরাবতা পালন, নিহত ডা. রকিব খানের আত্নার  মাগফিরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তাড়াশ হাসপাতালের করেন এইচ আই আতাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুমন খান, ডা. নুশরাত, ডা. সায়মা, ডা. আমানুল্লাহসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রসঙ্গত, গত ১৫জুন রাতে রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান। ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামির মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১