বাংলাদেশের খবর

আপডেট : ২১ June ২০২০

করোনায় মারা গেলেন ন্যাশনাল ইন্সুরেন্সের সিইও


ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এম এ নাসের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।  

বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়,“ বিআইএর নির্বাহী কমিটির সদস্য এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন।”

বিআইএ সূত্র জানা গেছে, নাসের করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

জামাল নাসের ২০১২ সাল থেকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১