আপডেট : ২০ June ২০২০
টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির জানাজা-দাফন সম্পন্ন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান যুব পরিষদের সদস্যরা । এসময় ইসলামিক ফাউন্ডেশন ও ওলামা পরিষদের সদস্যরা সহযোগিতা করেন । জানা যায়, উপজেলার দেউলী ইউনিয়নের টেউরিয়া গ্রামের মো. হেলালী রতন (65) গত শুক্রবার রাতে অসুস্থবোধ করলে গাজীপুরের চৌরাস্তা তাজ উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার শ্বাস কষ্ট বেড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শ্বাস কষ্টে তিনি মৃত্যু বরণ করেন । শনিবার তার মরদেহ গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের টেউরিয়া নিজ গ্রামে নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে লাশ দাফন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আকতারকে জানানো হয়। পরে তিনি ইসলামিক ফাউন্ডেশন ও আল ইহসান যুব পরিষদ টিমকে দাফন করার দায়িত্ব দেন। শনিবার বিকাল তিনটায় জানাযা শেষে সামাজিক কবরস্থানে মরদেহর দাফন সম্পন্ন করা হয়। দাফন কাজে অংশ গ্রহণ করেন - আল ইহসান যুব পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ্ খান, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের খবর ও দৈনিক আজকের দেশবাসী পত্রিকার প্রতিনিধি এম. তারিকুল ইসলাম তাহের , সদস্য মাওলানা মামুনুল হক।ইসলামিক ফাউন্ডেশনের সদস্য মাওলানা আমানুল্লাহ্ খান ও হাফেজ তরিকুল ইসলাম ।উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী , সদস্য মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ । এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক ও ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সহ মৃত ব্যক্তির ছেলে ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মিনহাজ উদ্দিন মিয়া জানান, গাজীপুরের চৌরাস্তা তাজ উদ্দিন হাসপাতালে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান । মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি, আসলে করোনা হয়েছিলো কিনা তা জানা যাবে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১