বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২০

কুমিল্লায় করোনায় ৭ জনের মৃত্যু, নগরীতে ৩৯ জনসহ আক্রান্ত ১৩১


কুমিল্লা নগরীতে ৩৯জনসহ নতুন করে শনিবার জেলায় ১৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৬০২ জন। শনিবার সাতজন মারা গেছেন।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় ৫০জন সুস্থসহ এ পর্যন্ত ৭৪৭ জন সুস্থ হয়েছেন। এ সময়ে সাতজনসহ মোট ৭৮ জন মারা গেছেন। শনিবার কুমিল্লা নগরীতে ৩৯ জন, আদর্শ সদরে পাঁচজন,বরুড়ায় আটজন,চৌদ্দগ্রাম ১২জন,মনোহরগঞ্জ ১৯ জন,মুরাদনগরে একজন, নাঙ্গলকোটে দুইজন,সদর দক্ষিণে চারজন,লালমাইতে চারজন,বুড়িচংয়ে একজন,চান্দিনায় নয়জন,হোমনায় পাঁচজন,দাউদকান্দিতে ১৮ জন ও তিতাসে চারজন আক্রান্ত হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৫ হাজার ৮২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৫৭০ জনের। শনিবার কুমিল্লা নগরীতে ৩৩ জন,চৌদ্দগ্রামে ছয়জন ও দেবিদ্বারে ১১জনসহ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭৪৭ জন। এ দিন মনোহরগঞ্জ,বরুড়ায় দুইজন করে এবং দেবিদ্বার,বুড়িচং ও চৌদ্দগ্রামে একজন করে মোট মারা গেছেন সাতজন। জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১