আপডেট : ১৭ June ২০২০
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের বাণিজ্যিক নগরী চাঁচকৈড় বাজারে মুখে মাস্ক না পড়ার দায়ে ২৪ দোকানি ও পথচারীকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়। জানা যায়, প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলে ও মাস্ক ব্যবহারের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্যদের কয়েকটি টীম বাজারের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থেকে পথচারীদের মুখে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের জন্য আহবান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১