আপডেট : ১৭ June ২০২০
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ হোসেন (৫৫) নিহত হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সকালে তার পাবনা শহরের বাসা দিলালপুর থেকে কর্মস্থল লালপুরে আসার পথে দাশুড়িয়া তেতুল তলা নামক স্থানে একটি ট্রাক তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে অর্থপেডিক্স বিভাগে ভর্তি করা হয়। আশরাফ হোসেন আশরাফ পাবনার সুজানগরের এড. নূরুজ্জামানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১