বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০২০

জামালপুরে আরো ২৬ জনের করোনা শনাক্ত


জামালপুরের আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন প্রণয় কান্তি দায়।

তিনি আরো জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের ১২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে জামালপুর সদরে সদর ৩ জন,  মেলান্দহ ১০ জন, মাদারগঞ্জ ৩ জন ও ইসলামপুরে ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৪২জনে পৌছলো। এর মধ্যে সরিষাবাড়ী ৩৮, মেলান্দহ ৭৩, মাদারগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৭, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৮৪ ও সদর ১৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮৮জন। ৫ জনের মৃত্যু হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১