বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০২০

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪


বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন।

বুধবার দুপুর একটার দিকেব এদুর্ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার হাবিবুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (২৩), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে ফারুক (২২) ও শ্রী গনোর ছেলে অন্তর (১৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, হটিকুমরুলগামী ইট বোঝাই একটি ট্রাক তালুকদার বাজার এলাকায় পৌছলেবিপরীত দিক থেকে আসা তুলা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের দুই শ্রমিক মারা যায় এবং তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে আরও দুজন মারা যায়


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১