বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০২০

করোনায় সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু


করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান (৬৯)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা থেকে বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ভাই মাসুক উদ্দিন জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভাই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কামরানের ছেলে চিকিৎসক আরমান আহমেদ শিপলুর বরাত দিয়ে আওয়ামী লীগের সাবেক নগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ জানান, কামরানের মরদেহ সিলেটে নেয়া হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১