বাংলাদেশের খবর

আপডেট : ১৪ June ২০২০

কলমাকান্দায় বাজার করা হলো না ইদ্রিসের


নেত্রকোণার কলমাকান্দায় টুনিয়া খালে পানিতে পড়ে  ইদ্রিস আলী নামে একজন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ ইদ্রিস আলী (৬০) উপজেলার কলমাকান্দা সদর  ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায় নিখোঁজ ইদ্রিস আলী  মৃগীরোগে আক্রান্ত ব্যক্তি ছিলেন ।

আজ রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধোপাপাড়া কান্দাপাড়া নামকস্থানে এলাকায় টুনিয়া খালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ রোববার দুপুরে সাউদপাড়া থেকে বাজার করতে ট্রলারে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেন ইদ্রিস আলী। উপজেলার ধোপাপাড়া কান্দাপাড়ায় টুনিয়া খালে  আসা মাত্রই তিনি ট্রলার থেকে পড়ে যান। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান শেষে তাকে না পাওয়ায় ময়মনসিংহে একটি ডুবুরি দলকে  খবর দেন উপজেলা ফায়ার সার্ভিসের মো. রফিকুল ইসলাম। তবে সন্ধ্যা  (এ রিপোর্ট লেখা) পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন , নিখোঁজকে উদ্ধারে অভিযান চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১