আপডেট : ১৪ June ২০২০
পটুয়াখালীর বাউফলের বালিয়া চাঁদপাল গ্রামে আজ রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে আফরোজা বেগম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মুত্যু হয়েছে। তার স্বামীর নাম আব্দুল কাদের মুন্সি। ৫৯ নম্বর ধাউরা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। গত কয়েক দিন থেকে জ্বর, কাশি ও শ্বাস কষ্টে ভূগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিমে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আখতার-উ-জ্জামান বলেন, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনেই তাকে দাফন করা হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১