বাংলাদেশের খবর

আপডেট : ১৪ June ২০২০

ঈশ্বরদীতে শ্রমিকের লাশ উদ্ধার


ঈশ্বরদীতে ফিড মিলের শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রোববার সকালে ঈশ্বরদী আর আরপি ফিড মিলের শ্রমিক রফিকুল ইসলাম খান (৩০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে আটঘরিয়ার নাদুরিয়া গ্রামের ওফিজুদ্দীন খানের ছেলে।

জানা গেছে, রাতে মিলে ডিউটি শেষ করে বাড়ীতে গিয়ে খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে বাজারের উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ সৃষ্টি হয়। সারা রাত সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায় না। অবশেষে সকালে বাড়ীর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেন জানান পুলিশ প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১