আপডেট : ১৪ June ২০২০
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পিএস খন্দকার জাকির হোসেন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাত সাড়ে ১২টায় মারা গেছেন কামরুন্নাহার। করোনায় আক্রান্ত হয়ে হতে গত ১০ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। দেশে মহামারি করোনাভাইরাসে আরও ৪৪ জনের মৃত্যু এবং ২৮৫৬ জন শনাক্ত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১