বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২০

কুমিল্লায় ১৩২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৮৪৬ ও মৃত্যু ৫০


কুমিল্লায় নতুন করে ১৩২ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮৪৬ জন।

 কুমিল্লা সিটি কর্পোরেশনে ৪২ জন, লাকসামে ২২ জন, চৌদ্দগ্রামে ৮ জন, বুড়িচংয়ে ৪ জন, আদর্শ সদরে ৬ জন, চান্দিনায় ১ জন, দেবীদ্বারে ১৬ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৮ জন, মেঘনায় ১ জন, হোমনায় ৬ জন, ব্রাহ্মনপাড়ায় ৭ ও বরুড়ায় ৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৫০ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৬ জন আর আজকের ১ জনসহ মৃত্যুবরন করেছেন ৫০ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১ হাজার ৮৪৬ জনের মধ্যে আজকের ২৬ জনসহ ৩২৪ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলেন কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৩৮৭ জন, দেবীদ্বারে ২০৮ জন, মুরাদনগরে ১৭৪ জন, চান্দিনায় ১৩৭ জন, লাকসামে ১৩৬ জন, চৌদ্দগ্রামে ১৬৮ জন, বুড়িচংয়ে ১১১ জন, নাঙ্গলকোটে ৮৭ জন, আদর্শ সদরে ৮৫ জন, দাউদকান্দিতে ৬৬ জন, সদর দক্ষিনে ৩৩ জন, তিতাসে ৪১ জন, ব্রাহ্মনপাড়ায় ৪০ জন, বরুড়ায় ৫২ জন, মনোহরগঞ্জে ৩০ জন, হোমনায় ৩২ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ১৩ জনসহ জেলায় মোট আক্রান্ত ১৮৪৬ জন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১৩ হাজার ৭৩০ জন ও রিপোর্ট পাওয়া গেছে ১২ হাজার ৭৪ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১